ফেনীতে ইউনিয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান

(২ আগস্ট ২০১১) ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে রবিবার নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠান চেয়ারম্যান জাকির হোসেন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে ইউপি সদস্য দেলোয়ার হোসেন মিলন, তাজুল ইসলাম, মোঃ হাসান, নুরুল আলম, রহুল আমীন, এনামুল হক ভূঞা, আবদুল গফুর, মোঃ নুরুল হুদা, মোঃ মোশাররফ হোসেন, বাহার উদ্দিন , সংরক্ষিত মহিলা সদস্য শাহেনা আক্তার, পারুল বেগম, বিবি আমেনা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক আর এম আরিফুর রহমান, পরিষদের সচিব রণজিৎ চক্রবতি, দারোগা আবুল হোসেন,শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২ দফা নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন জসিম ইউনিয়নে শান্তি শৃংখলা রক্ষার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাবেন বলে সকলকে আশ্বাস দেন। ইউনিয়ন পরিষদের টাকা ইউনিয়নের কর্মকান্ডে ব্যয় করা হবে। কেউ প্রভাব খাটিয়ে জনগণের টাকা আত্মসাৎ করতে দেয়া হবে না।