দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

(২০ জুলাই ২০১১) ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৩২) নামের এক সিএনজি চালক নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে ফেনী-মাইজদী সড়কে বেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাগনভূঞা থেকে একটি যাত্রীবাহী সিএনজি সিলোনিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্র্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজির যাত্রী মা ও ছেলেসহ একই পরিবারের ৫ জন আহত হয়। আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারের পাশে উত্তর জায়লস্কর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার ও গাড়ি আটক করেছে।