(২০ জুলাই ২০১১) ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১১ উদযাপিত হচ্ছে। আজ বুধবার থেকে মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
জানা গেছে, আজ সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা বিআরডিবি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীন আরা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির (রতন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন (মামুন), মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার।
