(২৪ জুলাই ২০১১) : ফেনী সদর, ফুলগাজী ও দাগনভূঞা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল কুদ্দুছ খান তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনীর পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাবেক পৌর চেয়ারম্যান কোব্বাদ আহম্মেদ প্রমুখ।
এডিসি জেনারেল আলতাফ হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন পৌরসভার মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
