গিয়াসউদ্দিন সেলিমের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার লাভ।

গিয়াসউদ্দিন সেলিম
(২৪ জূলাই ২০১১) ফেনীর সন্তান তরুণ পরিচালক, নাট্যকার গিয়াসউদ্দিন সেলিম সেরা চিত্রনাট্যকার পুরস্কার  পেয়েছেন। মনপুরা ছবির জন্য সেলিম এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

২৩ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়াসউদ্দিন সেলিমের হাতে একটি রেপ্লিকা, পদক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন। 


২০০৯ সালের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ছবি মনপুরা। এছাড়া শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী ও ফেরদৌস এবং অভিনেত্রী সাদেকা পারভীন পপি।
বর্ণিল আয়োজনে এ চলচ্চিত্র পুরস্কার ২০০৯ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিয়াজ ও শমী কায়সার। উল্লেখ্য, একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ফেনীর কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এর মেয়ে।