ফেনীতে বিপুল পরিমান মাদকদ্রব্য ধবংস

(২৫ জুলাই ২০১১) ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে জায়লস্করস্থ ক্যাম্পে মাদকদ্রব্যগুলো ধবংস করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ১৯-বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল কেএ নেছার, বিদায়ী অধিনায়ক লে. কর্নেল গাজী মোহাম্মদ সালাহ্ উদ্দিন (পিএসসি), ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ র‌্যাব, মাদক অধিদফতরের কর্মকর্তা, সাংবাদিক এবং পুলিশ ও অন্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ভারতীয় হুইস্কি ২২ হাজার ১০৩ বোতল, ফেনিসিডিল ৭ হাজার ৩৮৮ বোতল, অফিসার চয়েস ১ হাজার ৩১১ বোতল, গাঁজা ৮৫০ কেজি, থ্রি-এক্স রাম ৪৭৪ বোতল, হোয়াইট বোটকা ১২৫ বোতল, মদ ৬১০ লিটার, হিমেন বিয়ার ১২৭ বোতল, রিকোডেক্স ৯০২ ভোদকা, টার্গেট ট্যাবলেট ২৯ হাজার ৬৯৩ পিস ও হট গ্রা ১৯ হাজার ৫৯৬ পিস। যার আনুমানিক মূল্য পৌনে ৫ কোটি টাকা।