কুমিল্লা বোর্ডে সেরা ফেনী গার্লস কলেজ


(২৮ জুলাই ২০১১) ২০১১ সালের এইচএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম স্থান অর্জন করেছে। মূল্যায়নের ভিত্তিতে এ কলেজের পয়েন্ট ৮৯ দশমিক ৮০। এছাড়া ফেনী সরকারি কলেজ নবম, নোয়াখালী সরকারি কলেজ এগারতম ও নোয়াখালীর চরমাতুয়া কলেজ উনিশতম স্থান অর্জন করেছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় দিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ পাশের হার শতভাগ অর্জন করেছে। ফেনী সরকারী কলেজ কুমিল্লা বোর্ডে মেধা তালিকার ৯ম স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫৬ জন পরীার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৬ ও বাণিজ্য বিভাগে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। ১১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ শতাংশ পাশ করেছে।