সড়কে ডাস্টবিন

(১৯ জুলাই ২০১১) দেখতে ডাস্টবিন মনে হলেও এটি ফেনী শহরের ব্যস্ততম শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি দৃশ্য। পানি উন্নয়ন বোর্ড অফিসের সম্মুখস্ত সড়কে এভাবেই ময়লা আবর্জনার স্তুপের উপর দিয়ে রিক্সারোহী ও পথচারীরা নাক টিপে পার হতে হয়। প্রতিদিন বেওয়ারিশ গরুর দল এই আবর্জনা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে পুরো এলাকা দুর্গন্ধময় করে তোলে। মাত্র ১০০ গজের মধ্যে ৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরি ষ্টোপস ক্লিনিক, ইবনে হাসমান হাসপাতাল ও ফেনী চক্ষু হাসপাতাল সহ আশপাশের দোকানপাট, বাসা ও অফিসের লোকজন অসহনীয় দুর্গন্ধের মধ্যেই দিনাতিপাত করলেও পৌর কর্তৃপক্ষ বেখবর। গতকাল সোমবার দুপুরে ছবিটি ক্যামেরাবন্ধী করেছেন আমাদের আলোকচিত্রী এম. এমরান পাটোয়ারী।