(১৮ জুলাই ২০১১) মোবাইলে শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের ব্যাঙ্গাত্মক ছবি পাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তার নাম রিয়াদ হোসেন (১৮)। ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদ-
দিয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার শাহীন আরা বেগম এ রায় প্রদান
করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মাস্টারপাড়া থেকে
তাকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে দেশের শীর্ষস্থানীয়
নেতা-নেত্রীদের ব্যাঙ্গাত্মক অশ্লীল ছবি পাওয়া যায়। ওই ছবি বিভিন্ন মোবাইল
ফোনে ব্লু-টুথ এর মাধ্যমে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মোবাইল ফোন জব্দ করে
তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে পাঠালে তাকে ৭ দিনের কারাদণ্ড দেয়া
হয়। রিয়াদ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের আবু
তালেবের ছেলে।
