ফেনীতে শিশু নাট্য প্রতিযোগিতা

(১৭ জুলাই ২০১১) গত বুধবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমী ফেনী জেলা শাখার আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা পর্যায়ে শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূইয়া, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক কবি মনজুর তাজিম প্রমুখ। প্রতিযোগিতায় ফেনী সদর প্রথম, দাগনভূঞা দ্বিতীয় ও পরশুরাম উপজেলা দল তৃতীয় স্থান অধিকার করে।