(৬ জুন ২০১১)গতকাল রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীতে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ফেনীর আয়োজনে সকালে শহরের পিটিআই প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলতাফ হোসেন চৌধুরী। ‘আপনার সেবায় প্রকৃতি ও বন’ প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন চৌধুরী। এ উপলক্ষে গত ২৯ মে শিশু একাডেমীতে অনুষ্ঠিত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ৩ জুন অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
