ফেনীতে অফ-সিজন ক্রিকেট

(৬ জুন ২০১১) ‘আমরা সারা বছর ক্রিকেট খেলি’ এই শ্লোগানে গতকাল রবিবার ফেনীতে শেষ হলো অফ-সিজন ক্রিকেট ২০১১। ফেনী ১ম বিভাগ ক্রিকেট লীগের তিনবারের অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী এই টুর্ণামেন্টে ক্লাবের চারটি দল অংশগ্রহন করে। ডবল লীগ পদ্ধতির আয়োজনটি মূলত খেলোয়াড়দের সারা বছর ক্রিকেট উৎসাহিত করার বিশেষ উদ্যোগ। গতকাল এর সফল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনজুর তাজিম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান ও এফপিএল অথরিটির ভাইস চেয়ারম্যান জেড ইউ মাহমুদ মুকুট, ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বার মোস্তফা জামাল। টুর্ণামেন্টে ফ্রেন্ডশীপ গ্রীনহার্টস চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে অতিথিবৃন্দ ফেনী ক্রিকেট ইনস্টিটিউট এর মাসিক পারফরমেন্স এওয়ার্ড প্রদান করেন।