(৬ জুন ২০১১)ফেনীর
উপশম হাসপাতালের সামনে থেকে বোমা বিস্ফোরণে নিহত এক যুবকের লাশ উদ্ধার
করেছে পুলিশ। অপর এক যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম বাদশা মিয়া (২৮)।
তার বাড়ি সদর উপজেলার শীবপুর গ্রামের নতুন বাজার এলাকায়। পুলিশ ও
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলগাজী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে
মুন্সিরহাট বাজার এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই যুবক নিহত হয়। অপর
দিকে আহত আবু তাহেরের (২৫) বাড়ি খাগড়াছড়ির হেয়াকো উপজেলায়। তাকে বোমা
বানানোর উদ্দেশ্যে চট্টগ্রামে থেকে ভাড়া করে আনা হয়েছিল। তার অবস্থা
আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ফুলগাজীর ৬টি
ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
