লিও ক্লাব অব ফেনীর সাফল্য

(৫ জুন ২০১১): লিও জেলায় ৩১৫ বি২ তে ধুমপান ও মাদক মুক্ত ক্লাব হিসেবে একমাত্র লিও ক্লাব অব ফেনী ‘ইউনিটি এগিনিষ্ট ড্রাগ এন্ড টেরোরিজম’ এওয়ার্ড লাভ করে।
এছাড়াও বাৎসরিক কার্যক্রমে লিও ক্লাব আব ফেনী লিও জেলায় ফাষ্ট রানার আপ ক্লাব ও ‘হাই পাটিসিপেশান এওয়ার্ড’ এ তৃতীয় স্থান লাভ করে।
৪ জুন শনিবার ঢাকার আইসিএমএ ভবনে লিও জেলা ৩১৫ বি২ এর ১৪ তম বার্ষিক কনফারেন্সে লিও ক্লাব অব ফেনীর ২ বারের নির্বাচিত (২০০৯-২০১০ ও ২০১০-২০১১) প্রেসিডেন্ট লিও নাজমুল হক শামীম’র হাতে এসব পুরষ্কার তুলেদেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর গর্ভনর লায়ন মোঃ শফিউল আলম এফসিএ পিএমজেএফ।
লিও জেলায় ৩১৫ বি ২ প্রেসিডেন্ট লিও শাহেদুর রহমান শাহেদ এর সভাপতিত্বে দিনব্যাপি কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর গর্ভনর (ইলেক্ট) লায়ন ইঞ্জি. নাজমুল আহসান। ভাইস গর্ভনর লায়ন এ জে এনায়েন নুর। এসময় লিও জেলা ৩১৫ বি২ এর ২০১১-২০১২ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন লিও তানভীর আহম্মদ ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন লিও হাসান হামিদুল ইসলাম অপু। জেলায় ট্রেজারার নির্বাচিত হয় ১৪ তম কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও লিও ক্লাব অব ফেনীর আইপিপি লিও আবদুর রহমান সুজন। জেলা কনফারেন্সে লিও ক্লাব আব ফেনীর ২৪ জন লিও অংশগ্রহন করে। ক্লাবের পক্ষে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লিও সাইফুল রেজা।