দিন বদল কোন দল কিংবা সরকারের একার পক্ষে সম্ভব নয়: ফেনীতে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

(১৬ এপ্রিল ২০১১): দিন বদল কোন দল কিংবা সরকারের একার পক্ষে সম্ভব নয়। দিন বদল করতে হলে প্রথমে আমাদের সকলকে বদলে যেতে হবে। বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি ফেনীর একটি স্কুলের বার্ষিক ক্রীয়া প্রতিযোগাতার পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন যারা নারী নিয়ে রাজনীতি করেন,প্রগতির কথা বলে তাদের অনেককেই নারী নীতির পক্ষে দেখা যায়না। আমরা সরকারের গঠনমূলক সমালোচনাকে আহবান জানাই। সমালোচনা যখন একমুখো হয়,মধ্যযুগীয় কায়দায় সমালোচনা হয়,আমদের সবাইকে মিলে দেশের স্বার্থে এ ধরনের সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফেনীর দাগনভূঞার উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে জহুর ফাউন্ডেশন পরিচালিত সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখার ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী,দি ডেইলি নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবির। বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর কার্যালয় মহা পরিচালক শুভাশীষ বোস, জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স আপীলাত ট্রাইব্যুনাল এর-সদস্য জিয়া উদ্দিন মাহমুদ,অপর সদস্য চৌধুরী আমির হোসেন, সংস্থাপন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, চট্রগ্রাম অঞ্চল-৩-এর কর কমিশনার মোঃ সুলতান মাহমুদ।উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আলিম আখতার খান,ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিস হাজারী,ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি মোতাহের হোসেন মাসুম,প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান প্রমুখ। এর আগে সকালে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম,বিশেষ অতিথি দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম, দাগনভঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, স্থানীয় জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন,বক্তব্য রাখেন -স্কুলের প্রধান শিক্ষক মনির আহমেদ ও ফাউন্ডেশনের সদস্য ও চট্রগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক শাহেদা ইসলাম। অনুষ্ঠানে গুণিজনদের সংবর্ধনা দেয়া হয়।