তিনদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন ফেনীতে বিপুল উৎসাহ উদ্দিপনায় বাংলা বর্ষবরণ

(১৪ এপ্রিল ২০১১): ফেনীতে বিপুল উৎসাহ উদ্দিপনায় বাংলা বর্ষ ১৪১৮ কে বরন করা হয়েছে। ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের কলেজ রোডস্থ ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেল রোডস্থ ফেনী পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূর্ণ বিন্যমূল্যে বাঙ্গালীর ঐতিহ্যবাহি পান্তার আয়োজন করা হয়। এর পরপরই পিটিআই মাঠে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। অতিরিক্ত জেলা প্রশাসক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ইমাম হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মাধ্যমে বর্ষবরণ এর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা)-উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন এবং শহরের রাজাঝির দিঘীর পাড়ে অবস্থিত শিশু পার্ক বিনা টিকেটে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গন পিটিআই মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।এসব অনুষ্ঠানে আবৃত্তি সংসদ অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, পোয়েট সোসাইটি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, লালন একাডেমী, নজরুল একাডেমী, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক গোষ্টি, ফেনী থিয়েটার, কিশোর থিয়েটার, ফেনী নাট্য গোষ্টি, শ্রুতি আবৃত্তি অংগন অংশ গ্রহন করছে। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন বেসরকারী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পান্তা ইলিশসহ বিভিন্ন উৎসবে নববর্ষকে বরন করে নিয়েছে। এদিকে জেলা সদরের বাইরে পরশুরাম উপজেলা পরিষদের আয়োজনে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিন ব্যাপি বৈশাখী মেলা ও সোনাগাজীতে পহেলা বৈশাখকে বরণ করতে সকালে আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ চত্তরে একদিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। এছাড়া দাগনভূইয়া, ছাগলনাইয়া ও ফুলগাজীতে বিভিন্ন উৎসবে নববর্ষকে বরন করেছে উপজেলা বাসী। পহেলা বৈশাখ বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে শুভ হালখাতা ও মিষ্টি মূখের আয়োজন ছিল রক্ষনীয়। অপরদিকে একই দিন দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করছে। সোনাগাজী উপজেলায় দাসের হাটের দক্ষিন পাশে চরসাহাভিখারী গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে।