৮ দফা দাবীতে ফেনীতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল
(২৫ এপ্রিল ২০১১)বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকালে ৮ ্দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বাঁশপাড়াস্থ শিক্ষক ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক ও সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঁইয়া, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলী হায়দার ও সাধারণ সম্পাদক একেএম সিরাজ উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলামের কাছে ৮ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
Labels:
সব সংবাদ

