বীকন-কসমোপলিটন যৌথ চুক্তি স্বাক্ষর। বীকন গ্রুপ কর্তৃক পরিচালিত হবে কসমোপলিটন হাসপাতাল
(২৫ এপ্রিল ২০১১)সম্প্রতি ফেনীর ঐতিহ্যবাহী কসমোপলিটন হাসপাতালকে আধুনিকীকরনের লক্ষ্যে দেশের খ্যাতিমান গ্র“প অব কোম্পানী বীকন গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান বীকন হেল্থ কেয়ার লিমিটেডের সাথে কসমোপলিটন প্রাইভেট লিমিটেডের এক যৌথ চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে বীকন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এম, শাখাওয়াত হোসাইন ও কসমোপলিটনের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম. এ মোমিন স্ব স্ব কোম্পানীর পক্ষে স্বাক্ষর করেন। কসমোপলিটনের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীকন গ্র“পের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ, মার্কেটিং ডিরেক্টর নুরুল আবছার, কসমোপলিটনের ভাইস চেয়ারম্যন ডাঃ সাইফ উদ্দিন, পরিচালক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ডাঃ ফয়েজ আহম্মদ, নাসির উদ্দিন, বীকনের পরিচালক জালাল উদ্দিন বাবলু, আ.ন.ম আব্দুর রহীম, চেয়ারম্যান আবদুল হাই সবুজ, ডাঃ আকরাম হোসাইন, হাবিবুর রহমান, ওবায়দুল হক সিরাজী, নুরুল ইসলাম নিজাম ও আবদুল আউয়াল সহ উভয় কোম্পানীর ডিরেক্টর ও শেয়ারহোল্ডারগণ। অনুষ্ঠানে উভয় কোম্পানীর এম.ডি ও অন্যান্য বক্তাগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ফেনীবাসীর উন্নত স্বাস্থ্য সেবায় মফস্বল উন্নয়নের অগ্রপথিক বীকন গ্র“পের সফল পরিচালনায় অচিরেই কসমোপলিটন হাসপাতাল অত্যাধুনিক মেশিনারীজ, সেরা ডাক্তার ও দক্ষ নার্সের সমন্বয়ে নবরূপে যাত্রা শুরু করবে। বীকনের ব্যবস্থাপনা পরিচালক এম. শাখাওয়াত হোসাইন বলেন, মেশিনারীজ আমদানী ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের কাজ অতি দ্রুত সম্পন্ন করা হবে তবে আপাততঃ বর্তমান ভাড়া ঘরের হাসপাতালটিকে আধুনিকায়ন করা হবে এবং অচিরেই নিজস্ব ভবনে মা ও শিশু বিভাগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অত্যাধুনিক সুযোগ- সুবিধা সম্পন্ন এতদ্বঞ্চলের একটি উন্নত প্রাইভেট হাসপাতাল হিসাবে এটিকে ঢেলে সাজানোর সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি স্বাস্থ্য সেবার পাশাপাশি খুব অল্প সময়ে এ প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদেরকে সন্তোষজনক ব্যবসাও দিতে সক্ষম হবে, ইনশাআলাহ। তিনি সেবাধর্মী এ মহৎ ব্যবসায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার ও পলী চিকিৎসকসহ ঔষধ ব্যবসায়ীগনের সহযোগীতা কামনা করে তিনি বলেন, এখানে বিনিয়োগ করে মূলধনী ব্যবসা ছাড়াও আপনাদের জন্য এই খাতে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। বীকন হেল্থ কেয়ার লিমিটেড পর্যায়ক্রমে মেডিকেল কলেজ ও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। সেবামূলক অত্যন্ত লাভজনক এই ব্যবসা প্রকল্পে চিকিৎসক ও ফার্মেসী ব্যবসায়ীদেরকে অগ্রাধিকার প্রদান করা উচিত বলে আমরা মনে করি। এলক্ষ্যে সকলের দোয়া, ভালোবাসা ও সর্বাাত্মক সহযোগীতা কামনা করছি।
Labels:
ব্যবসা বানিজ্য
