সোনাগাজী পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫
(২৫ এপ্রিল ২০১১)গত শনিবার টান টান উত্তেজনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠান পরবর্তী সহিংসতায় অন্তত ৫ জন আহত হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সোনাগাজী পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি সমর্থিত জামাল উদ্দিন সেন্টু (টেলিভিশন) বিজয়ী হওয়ার পর সন্ধ্যায় অপর আ’লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম খোকনের সমর্থকরা বিভিন্ন ¯হামলা চালায়। এতে পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের মোঃ মোস্তফা (৩০), মিলন (২৮), সুমন (২৫), নিজাম (২০) সহ অন্তত ৫ জন আহত হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক ভাবে আহত হয়ে মোস্তফা ও মিলন গুরুতর অবস্থায় সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
Labels:
রাজনীতি
