(২৪ এপ্রিল ২০১১)ফেনী শহরের প্রাণ কেন্দ্রে এসএসকে রোডে সদ্য প্রতিষ্ঠিত ফেনী সিটি কলেজ এর শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষায় মোট ৫২ জন আবেদনকারী অংশগ্রহন করেন। বাংলা, ইংরেজী, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা বিষয়ে প্রত্যেক বিভাগে ১ জন করে ৯ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। পরীক্ষা পর্যবেক্ষন করেন ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মহি উদ্দিন চৌধুরী। মৌখিক পরীক্ষায় পরিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য।

