আজ চট্টগ্রামে জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেটে ফেনী-নোয়াখালী মুখোমুখি

(২৪ এপ্রিল ২০১১) ৩১তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতায় ফেনী জেলা দল আজ নোয়াখালী জেলা দলের মুখোমুখি হবে। আজ রবিবার সকাল ১০টায় চট্টগ্রামস্থ জহুর আহমদ স্টেডিয়ামে দু’দল মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকালে ফেনী জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে জেলা দলের নাম ঘোষণা করা হয়। ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পদাক আবু সুফিয়ান, সদস্য আবদুল্লাহিল মাহমুদ শিবলু, মামুনুর রশিদ মিলন, মোস্তাফিজুর রহমান, আবদুল আজিজ চৌধুরী, আজম চৌধুরী প্রমুখ। জেলা দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সুরঞ্জিত পাল কপিল, সহ-অধিনায়ক শাহাদাত হোসেন প্রভাত এবং অন্যান্য খেলোয়াড়রা হলেন শুভাশীষ পাল, মোজাম্মেল হোসেন, মোঃ ইমরান, মোঃ তৌহিদুর রহমান, সাইফুল ইসলাম, আকরাম হোসেন শাওন, কামরুল হাসান রানা, আরমান হোসেন, রিয়াজ উদ্দিন জিহাদ, মোঃ নাজিম উদ্দিন খালেদ, মোঃ মুরাদ চৌধুরী টিটু, আবদুর গফুর। ম্যানেজারের দায়িত্বপালন করবেন ইয়াসিন শরীফ মজুমদার ও প্রশিক্ষক এর দায়িত্বপালন করবেন শরীফুল ইসলাম অপু।