ফেনীতে ২৬ লাখ টাকার হেরোইন ও ফেনসিডিলসহ পিতা পুত্র গ্রেফতার

(২৩ এপ্রিল ২০১১): ফেনীতে ৩০০ গ্রাম হেরোইন,৫০ বতল ফেনসিডিল ও নগদ এক লাখ ১০ হাজার ৭২৫ টাকা সহ পিতা পুত্র আটক। আটকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার ৭২৫ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,শনিবার দুপুরে পুলিশ শহরের মাষ্টার পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রেহানীর বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩০০ গ্রাম (দুই হাজার ছোট পুরিয়া ও তিনটি ছোট প্যাকেট)-হেরোইন,৫০ বতল ফেনসিডিল ও নগদ এক লাখ ১০ হাজার ৭২৫ টাকা সহ আমির হোসেন (৪৫) ও তার পুত্র শহিদুল ইসলামকে (১৮) গ্রেফতার করে। এ সময় শহরের মাদক সামজ্ঞী খ্যাত মাদক রেহানী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নগদ টাকাসহ আটককৃত মাদক সামগ্রীর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৩৫ হাজার ৭২৫ টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এ স্থানে মাদকের ব্যবসা চলাচ্ছিল। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে তাদের বিরুদ্ধে আগেও ফেনী থানায় একাধিক মাদকদ্রব্যের মামলা রয়েছে বলে জানান। উল্লেখ্য-গত কয়েকদিন আগে আমির হোসেনের আরও এক ছেলে আলা উদ্দিন হিরোইনসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।