(২১ এপ্রিল ২০১১): ফেনীর ছাগলনাইয়ায় ৪ দিনে ২টি আপহরনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার
ইভটিজার’র সাইফুল ইসলাম(২০) হাতে ৭ম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা শোভাকে
(১৩) অপহরণ ও রবিবার হিন্দু ছেলে শ্রী পিয়াস চন্দ্র শীল(২০) অপহরন করেছে
মুসলমান মেয়ে সামছুন নাহার আইরীনকে(১৭)।
পুলিশ ও সংশ্লিষ্ঠ পরিবার সূত্রে জানাযায়,মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে
মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ইভটিজার সাইফুল ও শিমুল সিএনজি যোগে মির্জার
বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা শোভাকে
(১৩) অপহরণ করে। উপজেলার দক্ষিণ সতর গ্রামের আবদুল হলিমের পুত্র সাইফুল
ইসলাম(২০) তার আপন খালাতো বোন দক্ষিণ যশপুর গ্রামের আজিজুল হকের কন্যা
শারমিনকে দীর্ঘদিন ধরে মাদ্রসায় যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো।
খবর পেয়ে অপহৃতার পিতা আজিজুল হক ফেনী সদরের কাজীরবাগ গ্রাম থেকে অপহরনের
৮ঘন্টা পর শোভাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। পরদিন বুধবার সকালে
মাদ্রাসায় যাওয়ার পথে ইভটিজার সাইফুল ও তার সহযোগীরা পুনরায় শোভাকে
অপহরনের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে এসে স্থানীয় কবির, মিজান, নুরুল
করিম ও জসিম উদ্দিন ইভটিজারদের হামলায় গুরুতর আহত হয়। আহতদেরকে ছাগলনাইয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অপহৃতার পিতা মোঃ আজিজুল হক বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা
দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে রবিবার বিকেলে
ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের মোঃ সামছুল আলমের কন্যা
আইরীন(১৭) বাড়ীর পাশ্ববর্তী রাস্তা দিয়ে হাঁটার সময় পিয়াস ও সাইফউদ্দিন
বাবু জোড় পূর্বক আইরীনকে সিএনজি অটোরিক্সা যোগে অপহরন করে নিয়ে যায়। মধ্যম
শিলুয়া গ্রামের খোকন চন্দ্র শীলের বখাটে পুত্র পিয়াস দীর্ঘদিন ঘরে আইরিনকে
স্কুলে আসা যাওয়ার পথে এবং মোবাইল ফোনে উত্ত্যক্ত করত। এ ব্যাপারে অপহৃত
আইরীনের পিতা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছে। মামলার
তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান,আইরীনকে
উদ্ধারের জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত রয়েছে।
