(১২ এপ্রিল ২০১১) ফেনীতে ভ্রাম্যমান আদালত ৭ম শ্রেণীর (১৪)-এক ছাত্রীকে যৌন
হয়রানীর দায়ে এক যুবককে ২ মাসের কারাদন্ড অপর এক যুবককে পাঁচ হাজার টাকা
জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত ও স্কুল সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে ফেনীর শহীদ মেজর
সালাহউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে দুই যুবক এক স্কুল
ছাত্রীকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যেতে চাইলে স্কুলের অন্যান্য
ছাত্র-ছাত্রীরা তাদেরকে আটক করে গণ-ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ফেনী
মডেল থানার এএসআই আবদুল হান্নান এসে আসামীদেরকে ভ্রাম্যমান আদালতে
দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম
কাছে নিয়ে গেলে ম্যাজিষ্ট্রেট এক যুবককে ২ মাসের কারাদন্ড অপর এক যুবককে
পাঁচ হাজার টাকা জরিমানা করে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো মোঃ নুর হোসেন মানিক (১৮)-ও মোঃ আবদুল্লাহ আল
মাসুদ রাজু (২১)। মানিক সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি
গ্রামের মোঃ নুরুল হকের ছেলে ও রাজু একই ইউনিয়নের সোফিয়া বাদ গ্রামের
বাসিন্দা। শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষন
রুহুল আমিন ভূইয়া জানান,তিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের সবসময় ইভটিজিং এর
বিরুদ্ধে প্রতিবাদি হওয়ার উৎসাহ প্রদান করছেন। ভ্রাম্যমান আদালতে দায়িত্বরত
ম্যাজিষ্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার
সত্যতা স্বিকার করে বলেন এ বিচার প্রক্রিয়া অব্যহত থাকবে।

