ফেনীতে পুলিশের ইউনিফম পরে ডাকাতি কালে ওয়াকিটকি সহ এক ভূয়া সার্জেন গ্রেফতার

(১২ এপ্রিল ২০১১): ফেনী পুলিশের ইউনিফম পড়ে ডাকাতি কালে এক ভূয়া সার্জেনকে ওয়াকিটকি সহ গ্রেফতার করেছে ফেনী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার মধ্য রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালস্থত রামপুর এলাকার আমির হোসেন এর নির্মাননাধীন বাড়ীর নীচ তলায় পুলিশ পোশাকে কয়েকজন লোককে দাড়িয়ে থাকতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। এসময় টহলরত পুলিশ তাদেরকে ধাওয়া করে মোঃ নান্নু মিয়া (৩২)-নামে ভূয়া সার্জন পোশাক পরিহিত ওয়াকিটকিসহ একজনকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা পুলিশ পোশাক পরিহিত অপর ৪ জন পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে মোঃ নান্নু মিয়া জানায়,ডাকাতির উর্দেশে তারা এখানে অবস্থান করছিল।

গ্রেফতারকুত মোঃ নান্নু মিয়া চাঁদপুর জেলার মতলব থানার নয়াকান্দি গ্রামের আবুল হোসেন মৃদার পুত্র। ফেনী মডেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে জানান,তার বিরুদ্ধে ২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি পুলিশের পোশাক ধারায় অপরটি ডাকাতির মামলা।