দাগনভূঞা প্রেসক্লাবের কমিটি গঠন

(১১ এপ্রিল ২০১১): ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে দৈনিক ইনকিলাবের দাগনভূঞা প্রতিনিধি সৈয়দ ইয়াছিন সুমন (সভাপতি), দৈনিক বাংলাদেশ সময়, সাপ্তাহিক জহুর ও পাক্ষিক নোয়াখালী মেইল দাগনভূঞা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর ননী (সাধারণ সম্পাদক)-নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে স্থানীয় আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তদনে দাগনভূঞায় কর্মরত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের প্রতিনিধিদের এক সভায় ২০১১ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ),সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম খান (দৈনিক মানব জমিন), কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান (সাপ্তাহিক ফেনীর রবি, দৈনিক জাতীয় অর্থনীতি), দপ্তর ও প্রচার সম্পাদক এম.শরীফ ভূঞা (সাপ্তাহিক বৈকালী), ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন লিটন (সাপ্তাহিক আলোকিত ফেনী)। কার্যনির্বাহী সদস্যরা হলেন এমএ তাহের (দৈনিক সংগ্রাম), এমএ কুদ্দুস (সাপ্তাহিক ফেনী সংবাদ), নাছির উদ্দিন আজাদ (দৈনিক আজকালের খবর), এমএম রহমান সোহেল (সাপ্তাহিক কলকণ্ঠ)।