(২০ এপ্রিল ২০১১): ফেনীতে পাঁচদিন ব্যাপি পথ নাটক নির্মান কর্মশালা আগামী ২৯
এপ্রিল থেকে ৩ মে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পথ নাট্য
পরিষদের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় দেশব্যাপি
কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে পাঁচদিন ব্যাপি পথ নাটক নির্মান কর্মশালার
উদ্বোধন হবে আগামী ২৯ এপ্রিল। ফেনীর প্রায় ১০টি নাট্য সংগঠনের নাট্য
কর্মীদের নিয়ে কর্মশালা পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব
বিভাগের শিক্ষক আহসান খান।
পথ নাটক নির্মান কর্মশালার আহবায়ক কবি মনজুর তাজিমের সভাপতিত্বে সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরন করবেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস
খান। এতে অংশ গ্রহন করবেন সুবচন নাট্য সংসদ,সংলাপ নাট্য গোষ্ঠি, ফেনী
থিয়েটার, পুবালী’র নাট্য বিভাগ, কিশোর থিয়েটার, ফেনী নাট্য গোষ্ঠি, ঢাক ঢোল
প্রমুখ।
