ফেনীতে দু’দিন ব্যাপি মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান

(২০ এপ্রিল ২০১১): ফেনীতে দু’দিন ব্যাপি মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান আগামী ২৯ ও ৩০ এপ্রিল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ‘শহীদদের স্বপ্ন বুনী সৃজন করি মাতৃভূমী’ শীর্ষক দু’দিন ব্যাপি ফেনীতে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -ফেনী জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান।

অনুষ্ঠানের আহবায়ক কবি মনজুর তাজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। আগামী ২৯ এপ্রিল বিকেল ৪ টায় উদ্বোধন হয়ে আলোচনা ও কবিতা আবৃত্তি এবং ৩০ এপ্রিল কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে দু’দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এতে অংশ গ্রহন করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তভূক্ত আবৃত্তি সংসদ ফেনী,অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র,আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ও পুবালীর আবৃত্তি বিভাগ। এছাড়াও স্থানীয় আর্য সাংস্কৃতিক কেন্দ্রের আবৃত্তি বিভাগ ও শ্রুতি আবৃত্তি একাডেমী অংশ গ্রহন করবে।