(২০ এপ্রিল ২০১১)ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহ্পুর রেলক্রসিং এর নিকট থেকে গতকাল মঙ্গলবার বিকালে ডিবি পুলিশ ৩’শ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার আটক করেছে। এ সময় মাদক বিক্রেতাদের ধাওয়া করতে গিয়ে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে তারা রেল ক্রসিংয়ের নিকট অপেক্ষা করছিল। কুমিল্ল্লা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি (চট্ট-মে্েট্রা-গ-১১-০৩০২) দেখে সিগন্যাল দিলে তারা সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে পালিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশের গাড়ীকে ধাক্কা দিয়ে তারা কিছু দূর গিয়ে গাড়ী থামিয়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবল শমপ্রিয় চাকমা জখম হন। ডিবির ওসি হিমাংশু দাস ফেনীর সময়-কে জানান, উদ্ধারকৃত প্রাইভেটকারটির মালিক চট্টগ্রাম ডবলমুরিং থানার ১৬৬৮ শেখ মুজিব রোডের মোঃ শহীদ উল্যা কায়সারের। উদ্ধারকৃত মালামালের দাম ১০ লাখ টাকা হবে বলে তিনি জানান। আহত পুলিশ সদস্য ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফতেহপুর রেলগেইট থেকে ৩’শ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক করেছে ডিবি পুলিশ

Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি