(২১ এপ্রিল ২০১১): ফেনীতে বৃহস্পতিবার সকালে এক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন
আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাযায়,ফেনী নোয়াখালী সড়কের
ফেনীর দাগনভূইয়ার তুলাতলি নামক স্থানে সকালে নোয়াখালী গামী পিকআপের সাথে
ফেনী গামী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক বোরহান উদ্দিন
বাদশা (২৩) ও মোঃ শাহজাহান (৬৫) নিহত ও ৫ জন আহত হয়েছে।নিহত বোরহান উদ্দিন বাদশা দাগনভূইয়া উপজেলার সেকান্দারপুর গ্রামের আবদুল হাকিমের পুত্র ও নিহত মোঃ শাহজাহান একই গ্রামের তোফজ্জল হোসেন এর পুত্র। আহতদের সকলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গছে। নিহতদের লাশ নয়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ী দু’টিকে আটক করেছে।
