(১৮ এপ্রিল ২০১১):ফেনীর সককটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের গ্রামীন
উন্নয়ন কাজের ক্ষমতা পরবতী নির্বাচন না হওয়া পযন্ত স্থগিত করা হয়েছে।
গ্রামীন অবকাঠামো উন্নয়ন রক্ষনাবেক্ষন কাজ করার ক্ষমতা এখন আর ইউপি
চেয়ারম্যান ও মেম্বারদের হাতে নেই। ত্রান ও পুর্নবাসন অধিদপ্তর দৃর্যোগ
ব্যাবস্থাপনা ও ত্রান ভবন থেকে এক প্রঙ্গাপনে জানা যায় গ্রামীন অবকাঠামো
সংস্কার (কাবিটা, কাবিখা, খাদ্যশষ্য নগদ টাকা) সহ যাবতীয় অবকাঠামো উন্নয়ন
কাজ পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়া পযর্š উপজেলা নির্বাহী
কর্মকর্তা সভাপতিত্বে বা তার মনোনিত উপজেলা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত
হবে। গত ২২ মার্চ তারিখে ত্রান ও পুর্নর্বাসন অধিদপ্তর এর উপসচিব ডিএম
গোলাম ফারুক স্বাক্ষরিত প্রঙ্গাপন থেকে এই তথ্য জানা গেছে।ইতিপুর্বে গ্রামীন অবকাঠামো সংস্কার রক্ষনাবেক্ষন কাজ পরিচালিত হত ইউনিয়ন চেয়ারম্যন ও মেম্বারদের নেতৃত্বে ইউনিনের চেয়ারম্যান থাকত প্রকল্পের সভাপতি।
ইউনিয়ন গ্রামীন অবকাঠামো সংস্কার রক্ষনাবেক্ষন পর্যবেক্ষন কমিটির মোট সাত জন সদস্য থাকবে সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তার মনোনিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের সচিব থাকবেন ওই কিমিটির সদস্য সচিব। এছাড়াও ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা,পরিবার পরিকল্পনা পরিদর্শক, বিআরডিবি মাঠ কর্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত একজন করে সমাজ কর্মী, শিক্ষক, প্রতিনিধি এই কমিটির সদস্য থাকবেন। এই কমিটির মেয়াদ কাল পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টানের পর নতুন পরিষদের কর্তৃক দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত বলবত থাকবে।
