ফুলগাজীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

(১৮ এপ্রিল ২০১১): ফেনীর ফুলগাজীতে বৈদ্যুতিক সর্টসার্কিড থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সহায় সম্পতি হারিয়ে পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়,সোমবার সকালে ফেনীর ফুরগাজী উপজেলার নী-লক্ষী গ্রামের হাজী বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিড থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সাভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ৮ টি টিনের বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে দাবি করেছে। তবে ফায়ার সার্ভিস বলেছে ক্ষয়ক্ষতির পরিমান ৩০ লক্ষ টাকার মতো হবে।

স্থানীয় জন প্রতিনিধি ও ফুলগাজী থানার ওসি ঘটনাস্থর পরিদর্শন করেছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী তহবিল থেকে সাহায্য করা হবে বলে জানান ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম। সহায় সম্পতি হারিয়ে পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।