(১৮ এপ্রিল ২০১১): ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর
স্ত্রী বিশিষ্ট সমাজকর্মী রোকেয়া আজিজ (৬২) দীর্ঘ রোগভোগের পর রোববার(১৭ এপ্রিল) রাতে
ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্ন এলাহির রাজিউন)। সোমবার বিকেলে প্রথমে ফেনী শহরের ষ্টেশান রোডস্থ বাসভবন চত্ত্বরে ও পরে ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে জানাযা শেষে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী দুই ছেলে দুই মেয়েসহ বহু আতœীয়স্বজন রেখে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ‘শাপলা কুঁড়ি’ নামে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক একটি বেসরকারী সংস্থার (এনজিও)-প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ছিলেন।এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
