(১৯ এপ্রিল ২০১১): ফেনীর সোনাগাজী উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত
চার যুবককে জেল ও অর্থ দন্ড প্রদান করেছেন। পুলিশ সুত্রে জানাযায়,মঙ্গলবার
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশ পৌরসভাধীন তুলাতলী
গ্রামের সড়কের পাশে একটি চিহ্নিত মাদক আখড়ায় অভিযান চালায়। মাদক সেবনরত
অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে। এ চার যুবকে সোনাগাজী
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল্লাহ
নূরীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার জনের
প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা অন্যথায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড
প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা সকলে তিন হাজার টাকা করে নগদ জমা দিয়ে বিকেলে
ছাড়া পান।
দন্ড প্রাপ্তরা হলেন -কবির আহম্মদ (৩৫) পিতা- মৃত সফি উল্লাহ, গ্রাম
ছাড়াইতকান্দি, মোঃ আফলাছ (৩২) পিতা- মোঃ আবদুল কাদের, গ্রাম- চর গণেশ,
মোশারফ হোসেন (২৭), পিতা- সুলতান আহম্মদ, গ্রাম-পূর্ব সুজাপুর, মোঃ বাবুল
(২৬), পিতা-তাজুল ইসলাম, গ্রাম পূর্ব সুজাপুর, সকলের উপজেলা-
সোনাগাজী,জেলা।
সোনাগাজী থানার উপ পরিদর্শক (এসআই)-আবুল কাশেম চার যুবককে মদের আখড়া থেকে
আটক ও প্রত্যেকের নিকট থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায়ের সত্যতা
নিশ্চিত করেছেন। এবং এ অভিযান অব্যহত থাকবে বলে জানান।

