(২০ এপ্রিল ২০১১)ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার এর পর এবার চট্টগ্রাম-ফেনী-সিলেট রুটে যাত্রা শুরু করল স্টার লাইন পরিবহন। গত ১৪ এপ্রিল সিলেটের কদমতলী (মাজার গেইট) থেকে ফিতা কেটে স্টার লাইন কোচের শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরান। সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ মালিক সমিতির সভাপতি হাজী জমির আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তঃজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক বাহা উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আপীল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজমোহন মিষ্টির এমডি বেলাল আহাম্মদ। অনুষ্ঠান সমন্বয় করেন স্টার লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলা উদ্দিন।
চট্টগ্রাম-ফেনী-সিলেট রুটে স্টার লাইন পরিবহনের যাত্রা শুরু

Labels:
ব্যবসা বানিজ্য