ফেনীর পরশুরামে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন শীর্ষক সেমিনার

(২৬ এপ্রিল ২০১১): ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ আহমেদ খান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর ভূঞা ও ফাতেমা রাশেদা, পরশুরাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রমোদ কুমার নাথ, আওয়ামীলীগ সভাপতি এনামুল করিম বাদল,পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাবিবুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম,সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, শিক্ষক পেয়ার আহমদ। এসময় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণকল্পে আয়োজিত বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।