ফেনীতে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা আজ

(২৬ এপ্রিল)ফেনী জেলা নির্বাচন অফিস আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীমানা বিরোধের কারণে দাগনভূঞার ৪ ইউপি ছাড়া জেলার ৩৯টি ইউপির আজ তফসিল ঘোষণা করা হবে। ৬ উপজেলার মধ্যে ফেনী সদরে ১২, সোনাগাজীর ৯, দাগনভূঞার ৪, ছাগলনাইয়ার ৫, পরশুরামের ৩ ও ফুলগাজীর ৬ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ৬ উপজেলার ৪৩টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ২’শ ৭০ জন। পুরষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯’শ ২২ জন। মহিলা ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ৪৮ জন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পরশুরাম উপজেলায় ২ জুন, দাগনভূঞা উপজেলা ২৩ জুন, সদর ১৬ ও ১৯ জুন, সোনাগাজী ২৮ জুন ও ৩ জুলাই, ফুলগাজী ৭ জুন, ছাগলনাইয়া ১১ জুন ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।