সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল
(২৬ এপ্রিল ২০১১)ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, শনিবার অনুষ্ঠিত সভায় সোনাগাজী উপজেলা আওয়ামী
লীগের কার্যকরী কমিটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর আহ্বায়ক কমিটি
গঠনের জন্য সভায় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন
হাজারীকে দায়িত্ব দেওয়া হয়। সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় একক প্রার্থী
মনোনয়নে জেলা কমিটিকে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে বলা হয়। জেলা আওয়ামী
লীগের নেতা আবদুর রহমান সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের বিষয়টি
নিশ্চিত করেছেন।
Labels:
রাজনীতি
