ফেনীতে তামাক নিয়ন্ত্রনে লিডারশীপ প্রশিক্ষন

বিশ্বব্যাপি তামাকের প্রসার ও ধুমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে ফেনীতে তামাক নিয়ন্ত্রনে‘লিডারশিপ ট্রেনিং অন টোবাকো কন্ট্রোল’শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইপসা ও এফএইচডিএফ’র আয়োজনে ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিড্স (সিএফটিএফকে)-এর সহযোগীতায় সকালে শহরের স্থানীয় আনন্দ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রনে লিডারশীপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, বিশ্বে প্রতি বছর ১ কোটি মানুষ ও বাংলাদেশে ৫৭ হাজার মানুষ তামাক সেবনের ফলে মৃত্যু বরন করছে। বাংলাদেশে প্রায় ৪ কোটি লোক তামাক সেবন করছে। বছরে দেশে ৭ হাজার ৪ শত কোটি টাকা তামাকের পিছনে ব্যয় করা হচ্ছে। দেশে ৪৯ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। দেশে ৬৬ হাজার মিলিয়ন সিগেরেটের ফিল্টার তৈরী হয়। দেশে বর্তমানে ১০৫ টি বিড়ি ফ্যাক্টেরি ও ১২ টি সিগেরেট কোম্পানী রয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের। এফএইচডিএফ এর জেনারেল সেক্রেটারী জাহাঙ্গীর আলম নান্টু’র সঞ্চালনায় স্মোক ফ্রি প্রজেক্ট টিম লিডার নাসিম ভানু শ্যামলী ও ওমর শাহেদ হীরু প্রশিক্ষন প্রদান করেন।
আলোচনায় অংশ গ্রহন করেন স্বাস্থ্য শিক্ষ কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী,পৌর সভার কাউন্সিলর আমেনা বেগম, ফেনী প্রেস ক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোটার যতন মজুমদার,দৈনিক কালের কন্ঠ স্টাফ রিপোটার আসাদুজজমান দারা,বিটিভি’র জেলা প্রতিনিধি শওকত মাহমুদ,মোহন টিভি ও ন্যাশনালনিউজ -ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, আনন্দ তারকা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ,স্বদেশপত্র সম্পাদক এন এম জীবন, নবকিরন নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞাঁ, নারী নেত্রী আনজুমান আরা গিয়াস খুক, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, এফএনএফ সভাপতি মোজাম্মেল হক, ব্যাবসায়ী নেতা সজল ব্যানার্জী, এনজিও নেতা মোঃ ইকবাল হোসেন, রোকসানা আকতার, শেলী চৌধুরী,শাহনাজ বেগম প্রমুখ। প্রশিক্ষন শেষে সকল অংশগ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি সনদপত্র বিতরন করেন।