ফেনীতে পুলিশ শনিবার ভোরে ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক করেছে। এ সময় এক ইউনিয়ন পরিষদের সদস্য সহ জনকে ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,ফেনী পরশুরাম সড়কের ফুলগাজীর গাইন বাড়ীর সামনে থেকে ভোর ৫ টার
দিকে একটি মালভর্তি ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমান
শাড়ী উদ্ধার করে। ভারত থেকে চোরাই পথে আসা এ মালের সাথে থাকা ফুলগাজী
উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন মেম্বার আলী আহম্মদ সহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার
করেছে।
পুলিশ জানিয়েছে -আটককৃত মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা। ফুলগাজী উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার
করেছে। আটককৃত মালামাল বর্তমানে ফুলগাজী থানায় রয়েছে।

