ফেনীতে মৃদু ভূমিকম্প

ফেনীতে শুক্রবার রাতে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। ৭:৫৪ মিনিটের দিকে প্রায় ১ সেকেন্ডের মত স্থায়ী ভূমিকম্পে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে মৃদু ঝাঁকুনীতে জেলার ৬ উপজেলার জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কোথাও কোথাও ঘরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে গেছে। নদী ও পুকুরের পানি প্রচন্ড ঢেউ উপরে আচড়ে পড়েছে। জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান ফেনীর সময়-কে জানান, তিনিও ভূমিকম্প অনুভব করেছেন। এ সময় তার বাসভবনও কেঁপে উঠে বলে তিনি জানান। পুলিশ সুপার মোঃ ইমাম হোসেনও ভূমি কম্প অনুভবের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮ টা পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে কিছু ক্ষতি হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।