ফেনীর জনপ্রিয় চিকিৎসক ও সমাজসেবক ডা: আছাদ উল্যাহ ফারুক (৬২) আর নেই। গতকাল বুধবার ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিলাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। রাত ২ টার দিকে নিজ বাসভবনে বুকের ব্যাথা অনুভব করলে নিজেই ডায়াবেটিক হাসপাতালে এসে ভর্তি হন। এখানে ভোর সাড়ে ৪ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর ২ টায় শহরের মিজান ময়দানে প্রথম জানাযা ও ছাগলনাইয়া উপজেলার কাশিপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডা: ফারুক ফেনী আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) পদ থেকে অবসর নিয়েছেন। তিনি ফেনী সার্জিক্যাল ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক, আঞ্জুমানে মফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সাবেক সভাপতি, বিএমএ এর সাবেক সভাপতি, ফেনী ডায়াবেটিক সমিতি, ফেনী হার্ট ফাউন্ডেশন সহ অসংখ্য সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
চলে গেলেন ডা: ফারুক

Labels:
সব সংবাদ