সহদেবপুরে রিনা হত্যাকান্ড ॥ দুই সহোদর গ্রেফতার

 ফেনী শহরের সহদেবপুরে গৃহবধু রিনা দে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দুই সহোদরকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিন সহদেবপুরের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সহদেবপুরে রিনা দে নামে ওই গৃহবধু হত্যাকান্ড ঘটে। ওই দিন রাতেই পুলিশ জরুরী অভিযান চালিয়ে প্রতিবেশী সান্তি দাস (৪২) ও কান্তি দাস (৩৭) নামে দুই সহোদরকে গ্রেফতার করে। তারা চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সাকপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফেনী শহরের দক্ষিণ সহদেবপুরে বসবাস করে আসছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সহদেবপুরে মিথুন দে’র স্ত্রী রিনা দে কে বাসায় নিশৃংসভাবে খুন করা হয়। গতকাল ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ৯ টার দিকে তাকে দাহ করা হয়।