ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ক্যাপ্টেন লিক সড়কের মনুরহাট বাজারের পাশে
কছুয়াছরা ব্রীজের ওপর থেকে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ দু’টি দেশীয় তৈরী
পাইপগানসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাগলনাইয়া থানা পুলিশের একটি টহল দল মনুরহাট বাজারের পাশে কছুয়াছরা ব্রীজের ওপর দাঁড়িয়ে থাকা তিন যুবককে দু’টি দেশীয় তৈরী পাইপগানসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকরা হলো-সাখাওয়াত হোসেন (১৮), সঞ্জয় কান্তি দে (১৮) ও শ্রীবাস দে বাদল (২৭)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)-অপেলা নাহা রাজু অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার,মামলা দায়ের ঘটনা স্বিকার করে জানান -ওই অস্ত্রধারী তিন যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন ও সঞ্জয় কান্তি দে স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
