ফেনীতে মাদক সম্রাজ্ঞীর আস্তানা থেকে চোরাই গাড়ী উদ্ধার

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাফাশারী এলাকার মাদক সম্রাজ্ঞী সাজেদা আক্তার (সাজোনী)’র আস্তানা থেকে চোরাই গাড়ী উদ্ধার করেছে ফেনী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফেনী থানার এসআই মেহেদী গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও সিন্ডিকেট সদস্যদেরকে ঘটনাস্থলে ছেড়ে দিয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়,শনিবার রাতে চোরাই গাড়ী সিন্ডিকেট দলের সদস্যরা ফেনীর সোনাগাজী এলাকা থেকে ফেনী-থ-১১-৭৪২৩ সিরিয়ালের সিএনজি গাড়ীটি ছিনতাই করে শহরতলীর ধর্মপুর ইউনিয়নের পিঠাফাশারী এলাকার মাদক সম্রাজ্ঞী সাজেদার আস্তানায় নিয়ে আসে। গাড়ী চোরাই দলের সদস্যরা সাজোনীর বড় ছেলে সালাহউদ্দিনের জিম্মায় রেখে দেয়। সোমবার সকালে সালাহউদ্দিন,সুজন ও সোনাগাজীর দু’সদস্য চট্টগ্রামের একটি চোরাইগাড়ী ক্রেতার কাছে গাড়ীটি বিক্রি করার সময় স্থানীয় সরকার দল সমর্থিত ও বিএনপি সমর্থিতদের মাঝে টাকার হিসাব নিয়ে মনোমানিল দেখা দেয়।

এলাকাবাসী বিষয়টি আচ করতে পেরে জনপ্রতিনিধিদেরকে বিষয়টি অবগত করেন। ফেনীর এএসপি সার্কেলের নির্দেশে দুপুরে ফেনী মডেল থানার এসআই মেহেদী ঘটনাস্থলে হাজির হয়ে হাতে নাতে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসলেও সিন্ডিকেট দলের সদস্যদেরকে ঘটনাস্থলে ছেড়ে দেয়। এনিয়ে এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পুলিশ গাড়ী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।