ফেনীতে রবীন্দ্রসংগীত প্রতিযোগীতা
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার ফেনী জেলা পরিষদ মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগীতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতা থেকে প্রতি বিভাগে ১ম ও ২য় বিভাগ প্রাপ্ত প্রতিযোগীরা ঢাকা কেন্দ্রে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করি। এ প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করার জন্য বিচারক হিসেবে ঢাকা থেকে আসেন স্বপন সেনগুপ্ত, মিতা পাল, শংকর চক্রবর্তী। তাদের সবার সহযোগিতায় এই প্রতিযোগিতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
Labels:
সাহিত্য / সংস্কৃতি / বিনোদন
