ফেনী সদর হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ

ফেনী আধুনিক সদর হাসপাতালে ক্রমেই রোগীদের দূর্ভোগ বেড়ে চলছে। প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না রোগীরা। গতকাল বিকেলে হাসপাতালের ২ নং ওয়ার্ডের চিকিৎসা নিতে আসা রোগী কামরুন নাহার জানায়, ৭ দিন পর্যন্ত বাথরুম পরিস্কার করা হয় নাই। ফলে হাঁটু পরিমান ময়লা পানি জমে আছে। এতেকরে সুস্থ লোকও রোগী দেখতে এসে অসুস্থ হওয়ার আশংকা রয়েছে। হাসপাতালে দেখতে আসা এক রোগীর আত্মীয় জানান- আমার স্ত্রী চিকিৎসাধীন থাকার কারনে ৫ দিন এখানে অবস্থান করছি। কিন্তু দায়িত্বরত কর্মকর্তাদের বাথরুম পরিস্কারের কথা বারবার বলার পরেও তারা দায়িত্ব এড়িয়ে যায়। অনেকে অন্য কর্মকর্তার দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। টাকা দিলেই নার্সদের দেখা মিলে। এ ব্যাপারে ওয়ার্ড মাষ্টারের সাথে কথা বলতে গেলে ওয়ার্ড মাষ্টার কে পাওয়া যায় নাই।