সোনাগাজীতে একই পরিবারের ৬ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

সোনাগাজী উপজেলার আড়কাইম গ্রামের একই পরিবারের ৬ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে নোটারী পাবলিক এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরা হলেন মোঃ আবদুর রহমান পিতা মৃত বিনোদ বিহারী বসাক, ফাতেমা বেগম, স্বামী মোঃ আবদুর রহমান সহ তাদের ৪ সন্তান মোঃ হাসান, মোঃ হোসেন, মোঃ শেখ ফরিদ ও ১২ বছরের কন্যা বিবি কুলসুমা। তারা গত ২৭ জানুয়ারী এডভোকেট মোঃ আবুল বশর চৌধুরীর উপস্থিতিতে নোটারী পাবলিক এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মোঃ আবদুর রহমান বলেন আমরা জম্মলগ্ম থেকে হিন্দু ধর্মাবলম্বী হলেও আমরা সকলেই পবিত্র ইসলাম ধর্মের সু-মহান আদর্শ ও জীবন বিধান আমাদেরকে আকর্ষণ করেছে তাই আমরা ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস করে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।