(০৭ মে ২০১২) ফেনী শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে শনিবার থেকে শুরু হওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ সন্ধ্যায় শেষ হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উদ্যোগে আয়োজনে এই প্রথম ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৬টি স্টল অংশ গ্রহণ করে। বিআরটিএ, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, গ্রামীন ফোন, রবি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ডাক বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগ, একটি বাড়ি একটি খামার, কম্পিউটার সোর্স ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সহ ২৬টি স্টল মেলায় অংশ গ্রহণ করে। মেলার দ্বিতীয় দিনেও স্টল গুলোতে গ্রাহকদের ভিড় ছিলনা, প্রচারনার অভাবে ফেনী ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেনি বলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন। ফেনী যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক শফিকুল ইসলাম স্বপনসহ ও অন্যান্য অংশগ্রহণকারীরা জানান, প্রচারনার অভাবে মেলাটি জমে উঠেনি। ফেনীতে এই প্রথম এত বড় একটি মেলা হচ্ছে অথচ ফেনীর অনেক মানুষ জানেনা এই কারনে মানুষের উপস্থিতি কম। ব্যাপক প্রচার প্রচারনা চালালে মেলাতে লোক সমাগম হত। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষন কোর্সে ভর্তি ও ঋণ সংক্রান্ত তথ্য মেলায় আগত লোকদেরকে জানানো হচ্ছে। ধর্মপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মো: আলী হোসেন জানান, সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত সময়ের মধ্য মেলা হওয়ায় পাবলিক আসতে পারনা। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার সময় সূচী নির্ধারণ করলে লোকজনের সমাগম অনেক বেশী হতো। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে পরীক্ষার ফলাফল, ই-মেল, ছবি তোলা, ৮ম ও ৯ম শ্রেণীর অনলাইনে ডাটা এন্ট্রি ইত্যাদি করা হয়। এইসব সেবা সম্পর্কে মেলায় আগত লোকজনকে বুঝানো হচ্ছে। গ্রামীন ফোনের সেলস্ এন্ড মার্কেটিং কর্মকর্তা মো: ফয়সাল জানান, গ্রামীন ফোনের সেবা সম্পর্কে মেলায় আগত লোকজনদেরকে বুঝানো হচ্ছে। রবির সুপারভাইজার মো: আব্দুল্লাহ আমান জানান, রবির কল ছাড়াও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে গ্রাহকদেরকে বুঝানো হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর সুপারভাইজার মঈনুল ইসলাম জানান, মেলায় আগত লোকদের কাছে মার্কেন্টাইল ব্যাংকিং সেবা সম্পর্কে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) শেখ মো: রোকন উদ্দিন জানান, বিআরটিএ-এর উদ্যোগে ফেনীতে এই প্রথম ডিজিটাল মেলার আয়োজন করা হয়। বিআরটিএর সেবা কার্যক্রম মোটরযান রেজিষ্ট্রেশন, ফিটনেস্, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হাইসিকিউরিটি মোটরযান ড্রাইভিং লাইসেন্স অন লাইন ব্যাংকিং পদ্ধতিতে ফি প্রদান ইত্যাদি মেলায় তুলে ধরা হচ্ছে। গ্রাহকরা এসব সম্পর্কে ভিড় জমাচ্ছে। দালালদের দৌরত্ম ও মানুষের হায়রানী থেকে মুক্তির জন্য ডিজিটাল পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। ডিজিটার পদ্ধতির মাধ্যমে ছবি সংগ্রহ করে ১৫/৩০ দিনের মধ্যে লাইসেন্স প্রদান করা হবে। বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা হয়েছে কিনা জানতে পারবে। অন্যদিকে, ফেনী সওজ বিভাগ গেইটের পাশে একটি স্টল স্থাপন করলেও গতকাল তাদের স্টলটি ফাঁকা পড়ে থাকে।

