ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

(০৩ মে ২০১২) বিএনপি নেতা ইলিয়াস আলী গুম ও রুহুল কবির রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো ফেনীতেও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের এসএসকে সড়ক থেকে বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবু তাহেরর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, বিএনপি নেতা এডভোকেট মেজবাহ উদ্দিন খান, অধ্যাপক আব্দুল খালেক, এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, আলাল উদ্দিন আলাল, মনোয়ার হোসেন দুলাল, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক, জেলা যুবদল সভাপতি গাজী হাবীব উল¬াহ মানিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চেীধুরী বরাত, ছাত্রদল নেতা সালউদ্দিন মামুন, শরিফুল ইসলাম রাসেল প্রমুখ।
বক্তারা অবলম্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারকে আহবান জানান। সেই সাথে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করার অহবান জানান।